মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ইন্তেকাল করেছেন (ইন্ন——রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মরহুম আব্দুল কাদেরের স্ত্রী, ৫ পুত্র ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।
বুধবার দুপুরের দিকে তিনি ইন্তেকাল করেন। বিকেলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের দাফন সম্পন্ন হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম রাষ্ট্রের পক্ষে মরহুমের মরদেহ পুষ্পমাল্য অর্পণ করেন এবং সালাম গ্রহণ করেন।
এসময় মেহেরপুর পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অব আব্দুল মালেক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় সেখানে উপস্থিত ছিলেন। পরে রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।