মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের উদ্যোগে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে বাগোয়ান ইউনিয়ন এর শিমুলপুর রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন শিমুলপুর রাস্তার কাজ উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে ইউপি সদস্য আনারুল ইসলাম, বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সামাদ,আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।