মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ সেপ্টেম্বর:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বাজিতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা একই উপজেলার হরিরামপুর গ্রামের এশটি ক্ষেতে অভিযান চালিয়ে ভারতীয় ৯ বোতল অফিসার চয়েজ মদ উদ্ধার করেছে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান ,এবিষয়ে মেহেরপুর সদর থানায় একটি সাধারন ডায়রি হয়েছে।
বিজিবি সূত্রে জানাগেছে,আজ শুক্রবার রাত্রী সাড়ে ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাজিতপুর বিজিবির ক্যাম্পের নায়েক সুবেদার আঃ ছালাম এর নেতৃত্বে বিজিবি সদস্যরা হরিরামপুর মাঠে অভিযান চালিয়ে ভারতীয় তৈরি ৯ বোতল মদ উদ্ধার করে। এ সময় বিজিবি সদস্যরা এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।