মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামে একটি গুদামঘরে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। অগ্নিকান্ডের প্রায় ২ হাজার আমের ক্যারেট সহ বিভিন্ন মালামাল পুড়ে গলে গেছে।
সোমবার সকালের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে মেহেরপুর শহরের উপকণ্ঠে সদর উপজেলার বামন পাড়া গ্রামের রফগুল এর ছেলে সুরুজের গুদামঘরে হঠাৎ করে আগুন লেগে যায়।
অগ্নিকান্ডের ফলে প্রায় ২হাজার আমের প্লাস্টিকের ক্যারেট সহ একটি শ্যালো মেশিন,৩ টি বিষ দেওয়া মেশিন অন্যান্য মালামাল পুড়ে যায়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনে। গুদামের মালিক সুরুজ জানান কিছুক্ষণ পূর্বে আমি ক্যারেট নিয়ে যায় তারপর পরে এসে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে