মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ ডিসেম্বর:
মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এশিয়া মেটাল নামের একটি ষ্টিলের দোকানে ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে দূবৃত্তরা। এতে দেোকানের বেশকিছু মালামাল পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে একদল দূবৃত্ত আকষ্মিকভাবে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার এশিয়া মেটালে হামলা চালায়। এ সময় তারা সেখানে ভাংচুর করে এবং অগ্নিসংযোগ করে এলাকা ত্যগ করে।