মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ ডিসেম্বর:
মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা গ্রামের সন্তান মুক্তিযোদ্ধা আব্দুল খালেককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে বাড়িবাঁকা স্কুল মাঠে জানাযা নামায়ের আগে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় সহকারী কমিশনার (ভুমি) ফরিদ হোসেন,মেহেরপুর সদর থানার ওসি(তদন্ত) তরিকুল ইসলাম ,মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান,আব্দুর রশিদ সেখানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য,সোমবার রাতে মুক্তিযোদ্ধা আব্দুল খালেক (৬৬) নিজ বাড়িতে মারা যান।