মেহেরপুর নিউজ:
মেহেরপুরের বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো, আতাউল গনি খুলনা বিভাগীয় শুদ্ধাচারে ১ম পুরস্কারে ভূষিত হয়েছন।
এ উপলক্ষ্যে খুলনা বিভাগীয় কমিশনের পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
খুলনা বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার এঁর সভাপতিত্বে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে দুপুরের দিকে আনুষ্ঠানিকভাবে ক্রেষ্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হোসেন আলী খন্দকার, বিকাশ কুমারসহ খুলনা বিভাগের সকল জেলার সকল জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।