মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে মেহেরপুর শহর সহ সদর উপজেলার বিভিন্ন দই বিক্রেতাদের কাছে থেকে মেয়াদ উত্তীর্ণ দই জব্দ ।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর শহর সহ সদর উপজেলা বাড়াদি বাজারে রাশেদ মিষ্টান্ন ভাণ্ডার, আমঝুপি মিষ্টান্ন ভাণ্ডার, বারাদী বাজারের অভিজাত মিষ্টান্ন ভাণ্ডার ও সোহেল মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান চালিয়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ বিহীন প্রায় ৫০ কেজি দই জব্দ করা হয়।
মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তারিকুল ইসলাম জানান মেয়াদবিহীন দই প্রস্ততকারী মালিক মেহেরপুরের থ্রি ষ্টার মিষ্টি মেলা,জনি,ঝাউবাড়িয়ার আকরাম ও চুয়াডাঙ্গার পরিমল দধি ভান্ডার। তিনি জানান একাধিকবার বলা সত্ত্বেও উক্ত ব্যবসায়ীরা নিরাপদ খাদ্য আইন অমান্য করে এসব মেয়াদবিহীন খাদ্য সামগ্রী বিক্রি ও সরবরাহ করে আসছে। এদের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দায়ের করা হবে।