মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরের দিকে জেলা ক্রীড়া অফিস মিলনায়তনে মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন খেলার সামগ্রী, দাবা সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ উপস্থিত থেকে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।