মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যদের পৃথক পৃথক অভিযানে ফেনসিডিলও গরু মোটাতাজা করন ঔষধ উদ্ধার করেছে।
শুক্রবার ভোরের দিকে সহড়াতলা রিফুজি পাড়া মাঠ থেকে ২১বোতল ফেনসিডিল ও ১হাজার ৫শ পিচ গরু মোটাতাজা করন ওষুধ উদ্ধার করে। জানা গেছে সহড়াতলা সীমান্ত ফাঁড়ির হাবিলদার আব্বাস আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে সহড়াতলা রিফুজি পাড়া মাঠ থেকে ১৭ বোতল ফেনসিডিল ও ১হাজার ৫শ পিচ গরু মোটাতাজা করন ওষুধ উদ্ধার করে। এদিকে এর আগে একই ক্যাম্পের হাবিলদার শাহিন আলমের নেতৃত্বে ১৭ বোতল ফেনসিডিল ও ৫শ পিস গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করা হয়।