মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর এবং গাংনী উপজেলার রং মহল সীমান্তে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে হেরোইন, গরু মোটাতাজাকরণ ঔষধ, গ্যামাক্সিন পাউডার উদ্ধার এবং ১ জনকে আটক করেছে।
বুধবার ভোরের দিকে এ অভিযান চালানো হয়। জানা গেছে মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্তে বিজিবির নায়েক সুবেদার নুরুজ্জামান এর নেতৃত্বে সীমান্ত এলাকায় টহল থাকাকালীন সময় কুতুব উদ্দিন নামের এক যুবককে আটক করার পর তার কাছ থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করে । কুতুবউদ্দিন মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের ফকির উদ্দিনের ছেলে। এদিকে একই দিনে গাংনী উপজেলার রংমহল সীমান্তে বিজিবি নায়ক আব্দুল আজিজ এর নেতৃত্বে রংমহল মাঠ থেকে ৫শ পিচ গরু মোটাতাজাকরণ ঔষধ এবং ৪কেজি গ্যামাক্সিন পাউডার উদ্ধার করে।