মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ নভেম্বর:
১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘন্টা হরতালের ২য় দিন আজ। দিনের শুরুতেই মেহেরপুরের বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে,ইট ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে হরতাল সমর্থনকারীরা। এছাড়া রাজনগর ও কায়েমকাটা মোডে বেশ কয়েকটি কেকটেলের বিষ্ফোরন ঘটনায় পিকেটাররা।
সদর উপজেলার মেহেরপুর -চুয়াডাঙ্গা সড়কের দিনদত্ব ব্রীজ,রাজনগর ,মেহেরপুর-কাথুলী সড়কের কায়েমকাটা মোড়,মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দরে ,গাংনী উপজেলার মালসাদহসহ বেশ কয়েকটি স্থানে বিপুল সংখ্যাক ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা হাতে লাঠি শোটা নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছে।
জানা গেছে,মেহেরপুর সদর উপজেলার রাজনগরে উপজেলা শিবিরের পূর্ব সভাপতি আব্দুর রহিমে ও জামায়াত আব্দুল জব্বারের নেতৃত্বে এবং দিনদত্ব ব্রিজের কাছে জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির সিরাজুল ইসলামেরর নেতৃত্বে জামায়াত-শিবিরের হাজার হাজার নেতা কর্মী ব্যানার সহকারে হাতে লাঠি শোটা নিয়ে সড়কে অবস্থান করে। এ সময় তারা টায়ারে আগুন জ্বালিয়েহরতালের সমর্থনে বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ মিছিল করে। এ সময় পিকেটাররা ১০/১২ ককটেলের বিষ্ফোরন ঘটায় । তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া মহিলা জামায়াতের একটি দল পৃথক বিক্ষোভ মিছিল করে ।
মেহেরপুর -কাথুলী সড়কের কায়েমকাটা মোড়ে জামায়াত নেতা তারিক মো: সাইফুল ইসলামের নেতৃত্বে জামায়াত-শিবিরের বিপুল সংখ্যাক নেতাকর্মী সড়কে ইট ফেলে,টায়ারে আগুন জ্বালিয়ে সগক অবরোধ: করে রাখে। এ সময় পিকেটারররা ৮/১০ টা ককটেলের বিষ্ফোরন ঘটায়।
মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দরে জেলা শিবিরের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যাক নেতাকর্মী সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।