মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ জানুয়ারী:
মেহেরপুরের বিশিষ্ট ঠিকাদার ও ব্যবসায়ী শহরের মুখার্জি পাড়া নিবাসী সাংবাদিক ফারুক মল্লিকের মেজো ভাই মহিউর্দ্দিন মল্লিকের ছেলে কুতুবউর্দ্দিন মল্লিক আর নেই।
রোববার দিবাগত রাত ৩ টার দিকে হৃদ যন্ত্রের ক্রীড়া বন্দ্ধ হয়ে কুষ্টিয়ায় ইন্তেকাল করেছেন(ইন্না—রাজেউন)। মৃতুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়ে সহ অনেক গুনাগ্রাহী রেখে গেছেন।আজ বাদ আছর স্থানীয় সামসুজ্জোহা ময়দানে জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক পলাশ খন্দকার,মেহেরপুর প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর প্রতিনিধি মাহবুবুল হক পোলেন,দৈনিক ডেসটিনির মেহেরপুর প্রতিনিধি ইয়াদুল মোমিন,সাংবাদিক আবু আক্তার সহ অনেকে।