মেহেরপুর নিউজ:
মেহেরপুর বড় বাজারের বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী মরহুম মোসলেম আলীর বড় ছেলে ও বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, জামান ক্লথ ষ্টোরের মালিক মনিরুজ্জামান দিপুর বড় ভাই জামান এন্টার প্রাইজের মালিক, জেলা শিল্পকলা একাডেমীর নাট্য প্রশিক্ষক ও গুনী শিল্পী মশিউজ্জামান বাবু নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে — রাজিউন) । মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে বাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। মশিউজ্জামান বাবু স্ত্রী ২ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। আজ মঙ্গলবার বাদ জোহর মেহেরপুর শহরের বড় বাজার গড় জামে মসজিদে জানাজা শেষে শেখপাড়া কবরস্থানে দাফন করা হবে।
মশিউজ্জামান বাবু মৃত্যুতে , মেহেরপুর নিউজ পরিবার, অরণি থিয়েটার, মেহেরপুর ব্যান্ড এ্যাসিসিয়েশন, ব্লাক এন্ড হোয়াটসসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন,