মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জানুয়ারী:
মেহেরপুর শহরের বোসপাড়ার বাসিন্দা বিশিষ্ট মুক্তিযোদ্ধা মিজানুর রহমান জলা আর নেই। শুক্রবার দিনগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না ——-রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। মরহুমের স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রয়েছেন।
শনিবার দুপুরের পূর্ন রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের লাশ দাফন করা হয়েছে। এদিন শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে পুলিশের একটি চৌকস দল মরহুম মুক্তিযোদ্ধা মিজানুর রহমান জলা’র মরদেহে গার্ড অব অনার প্রদান করেন। সহকারি কমিশনার মোঃ জুরায়ের রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এসময় বিহগলে কর“ন সুর বেজে উঠে।
এর আগে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের কফিনে পুষ্প মাল্য অর্পন করেন। এসময় সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, প্রথম আলো’র মেহেরপুর জেলা প্রতিনিধি তুহিন আরন্য প্রমুখ। পরে জানাজা শেষে শেখপাড়া কবর স্থানে তার লাশ দাফন করা হয়। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়ামত উল্লাহ ভূঁইয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, জেলা জামায়াত ইসলামির আমীর ছমিরউদ্দিন, জেলা বিএনপি’র সহসভাপতি আলমগীর খান ছাতু সহ সর্বস্তরের মানুষ জানাজা ও দাফন কাজে অংশ গ্রহন করেন।