মেহেরপুর নিউজ:
মেহেরপুরের শিবপুর গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা মহাসিন আলীকে পূর্ন রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
শনিবার সকালে শিবপুর মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গনে মরহুমের মরদেহে পুস্পমাল্য অর্পন করা হয়। পরে পুলিশের একটি চেীকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহন করেন। এসময় বিহগলে করুন সুর বেজে উঠে। মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) আঃ মালেক, সিরাজুল ইসলাম সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে জানাযা শেষে শিবপুর কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। বৃহস্পতিবার বিকালে তিনি নিজ বাড়িতে মৃত্যু বরন করেন।