মেহেরপুর সদর উপজেলার বিশ্বনাথপুর গ্রাম থেকে কোম্পানীর নাম বিহীন ও মেয়াদের তারিখ বিহীন আম মিল্কি জব্দ করা হয়েছে। শনিবার সকালের দিকে বিশ্বনাথপুর ক্যাম্প পাড়ার আরজ আলীর মুদি দোকান থেকে বিপুল পরিমাণ মিল্কি জব্দ করা হয়।
দোকান মালিক জানান, মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর এর তাপসী স্টোর এ সকল মালামাল জেলার বিভিন্ন দোকানে সরবরাহ করে থাকে। মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম এ সকল মালামাল জব্দ করেন।