মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ নভেম্বর:
মেহেরপুর মুজিবনগর উপজেলা মোনাখালী ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রাম থেকে ৬ষ্ট শ্রেণীর ছাত্রী মোছাঃ মেরিনা খাতুন (১১) কে অপহরণ করেছে কয়েক জন যুবক। এবিষয়ে মুজিবনগর থানায় অপহরন মামলা হয়েছে । যার নং ০৭। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ রবিউল হোসেন জানান, থানায় একটি মামলা হয়েছে আমরা অপহৃত ছাত্রী মেরিনা কে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি ।
এজাহার সূত্রে জানাগেছে, বিশ্বনাথপুর গ্রামের বালাগোরের মেয়ে বিশ্বনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী মোছাঃ মেরিনা খাতুন গত ২০ নভেম্বর দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিশ্বনাথপুর হাটের কাছে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সদর উপজেলার হরিরামপুর গ্রামের খোকনের ডালিম,আজিজুলের ছেলে হাপু, গাংনী থানার যুগিন্দা গ্রামের রকেটের ছেলে শুকুর আলী সহ কয়েক জন যুবক তাকে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত ছাত্রী মেরিনার পিতা বালাগোর জানান,কয়েক মাস থেকে অপহরন কারীরা আমার মেয়ে কে স্কুল যাওয়ার পথে উত্যক্ত করতো ও বিয়ের প্রস্তাব দেয় আমার মেয়ে তার প্রস্তাবের রাজী না হওয়ায় তাকে অপহরণ করেছে অপহরণ কারীরা।