মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবু বক্কর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। রবিবার দিবাগত রাতে তিনি ইন্তেকাল করেন।
সোমবার সকালের দিকে বুড়িপোতা ঈদগা মাঠে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল মরহুমের মরদেহ কে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় বিশিষ্ট মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক, হায়দার আলি খান, নুরুল ইসলাম,আবুল কাশেম, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামাল, ইউপি সদস্য শরিফুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।