মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদে শিশু খাদ্য ও ভিক্ষুক পুর্নবাসনের অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শিশুখাদ্য ও ভিক্ষুক পুনর্বাসনের অর্থ বিতরণ করা হয়।
মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম উপস্থিত থেকে ১৫ জন ভিক্ষুকের মাঝে নগদ অর্থ, সাবান এবং বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৪শ শিশুকে শিশু খাদ্য বিতরণ করেন। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজামান এর সভাপতিত্বে শিশুখাদ্য ও ভিক্ষুক পুনর্বাসন অর্থ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে ট্যাগ অফিসার মনোয়ার হোসেন, ইউপি সচিব ছানোয়ার হোসেন সানু, সদস্য শরীফ উদ্দিন, সিদ্দিকুর রহমান, আলমগীর হোসেন লাল্টু, আলমগীর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রদত্ত মাস্ক বিতরণ করা হয়।