মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৯ ফেব্রুয়ারি:
মেহেরপুরে সদর উপজেলার বুড়িপোতা ১৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাপ পিরিচ সর্মার্থকদের ভোট প্রদানে বাধা দেওয়াকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে একজন আহত। আহত জহিরুল ইসলামকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হযেছে।
আজ বুধবার সকাল ১১ টার দিকে কাপ পিরিচ সমর্থকরা ভোট দিতে গেলে আনারস প্রতিকের কর্মীরা তাদের বাধা প্রদান করে। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও হালকা সংঘর্ষের ঘটনা ঘটে।এ সময় জহিরুল ইসলাম নামের এক কাপ পিরিচ সমর্থক আহত হয়। তাকে স্থানীয়ভাবে প্রাথমিকি চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোট কেন্দ্রে পৌছালে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও এখনো উত্তেজনা চলছে।