মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১জুলাইঃ
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে ছাগলের ক্ষেত খাওয়া কে কেন্দ্র করে প্রতিপক্ষরা পিটিয়ে জখম করেছে মাজেদা (৪০) নামের এক মহিলা কে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রযেছে। এব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দাখিল করেছে আহত মাজেদার স্বামী গরু ব্যবসায়ী জাব্বারুল ইসলাম।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডাঃ কাজল মেহেরপুর নিউজ কে জানান, আহত মাজেদা বেগমের অবস্থা আশংকামুক্ত।
জানা যায়,শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বুড়িপোতা গ্রামে জাব্বারুলের স্ত্রী মাজেদা বেগম কে শুক্রবারের ঘটনা কে কেন্দ্র করে বুড়িপোতা স্কুলের সামনের সড়কে প্রতিপক্ষ লালু হিরা সহ বেশ কয়েক জন মিলে বাড়ির ভিতরে টেনেহেচড়ে নিয়ে গিয়ে বেধড়ক লাঠিপেটা করে । রক্তাক্ত জখম অবস্থায় মাজেদা বেগম কে পরিবারের লোকজন উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়।
হাসপাতালে চিকিৎসাধীন মাজেদা বেগম অভিযোগ করেন, তার ছেলে মিলন হাসপাতালে তাকে দেখার জন্য আসলে প্রতিপক্ষরা ভাড়াটিয়া গুন্ডা দিয়ে মারধর করার চেষ্টা চালায়।