মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী বুড়িপোতা গ্রামে এক হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রায় ১৬দিন মৃতু্র সাথে পাঞ্জা লড়ে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন একই গ্রামের বিশ্বাস পাড়ার ন্যাঙ্গা শেখের ছেলে কৃষক তোরাব আলী (২৫)।
আজ শুক্রবার সকালে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাত সাড়ে ৮ টার দিকে এ্যাম্বুলেন্সে করে তার লাশ গ্রামে’র বাড়ি বুড়িপোতা এসে পৌছিয়েছে।
তোরাব আলীর স্ত্রী নুরুন্নাহার মেহেরপুরনিউজকে জানান, ১৬ দিন আগে পাওয়ার ট্রিলারে করে মাটি আনার সময় পাওয়ার টিলারে পা কেটে যায়।
এসময় গ্রাম্য হাতুড়ে ডাক্তার সাইদুল ইসলাম বাবু’র কাছে গেলে সে পায়ে ১৮ টি সেলাই করে। কিন্তু ভালো হওয়াতো দুরের কথা কয়েকদিন পরেই তোরাব আলী’র অবস্থার আরোও অবনতি ঘটে। গ্রাম্য ডাক্তারের তত্বাবধানে চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি ঘটলে ৮ দিনের মাথায় তাকে পরিবারের লোকজন মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
মেহেরপুর জেনারেল হাসপাতালে ৩ দিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার আরোও অবনতি হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য দায়িত্বরত চিকিৎসক তোরাব আলীকে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পর আজ বিকালে মারা যান।
এদিকে সাইদুর রহমান সামান্য লেখাপড়া জানলেও নিজের নামের পূর্বে ডাঃ লিখে সকল প্রকার চিকিৎসা দেওয়া সহ দেশী বিদেশী সকল প্রকার ওষধ বিক্রি করে আসছেন দীর্ঘদিন ধরে। কোন রোগ নির্ণয় করতে না পারলেও কথিত ডাঃ সাইদুর রহমান বাবু জটিল ও কঠিন রোগের চিকিৎসা দিয়ে থাকে।
কথিত ডাঃ সাইদুর রহমানের বিরুদ্ধে মৃত তোরাব আলী’র ভাই কিতাব আলী বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এদিকে সরেজমিনে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা মেহেরপুর নিউজকে জানান,ডাক্তার বাবুর ভুল চিকিৎসায় বুড়িপোতা ঈদগাহ পাড়ার মুসা শেখের স্ত্রী ছিপারা খাতুনের মুখ বাঁকা হয়ে গেছে। নিউমোনীয়ায় আক্রান্ত মোছাদের মেয়ে কনিকা মৃত্যুর ঝূকির মধ্যে দিন যাপন করছেন।
এব্যাপারে কথিত ডাক্তার বাবু মোবাইল ফোনে মেহেরপুর নিউজের প্রতিনিধিকে জানান, এসএসসি পাশ করে মেহেরপুরের নিরাময় ক্লিনিকে ৩ বছর প্রশিক্ষণ নিয়েছি। তবে তিনি তার ডাক্তারী সার্টিফিকেটের কথা জানাতে পারেনি।
তোরাব আলী’র ব্যাপারে তিনি বলেন, তার জন্মের আগে বা পরে কোন টিটিনাস ইনজেকশন দেওয়া না থাকায় তার মৃত্যু হয়েছে। এটা আমার কোন দোষের কারণে নয়।
সাবেক মেম্বর আমজাদ হোসেন মেহেরপুর নিউজকে জানান, ডাক্তার বাবু’র বিরুদ্ধে এ ধরনে বহু অভিযোগ রয়েছে। ডাক্তারীর নাম করে মানুষের জীবন নিয়ে খেলা করার অপরাধে তার শাস্তি হওয়া উচিৎ।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান মেহেরপুর নিউজকে বলেন, এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।