মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নে কার্ডধারী (৩০৭ জন) হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বুড়িপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে চাল বিক্রি করা হয়। মেহেরপুর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জয়নুল ইসলাম উপস্থিত থেকে বুড়িপোতা ইউনিয়নের ৩০৭ জন হতদরিদ্র মাঝে ১০ টাকা কেজি দরে প্রত্যেককে ৩০ কেজি করে চাল বিক্রী করা হয়।