মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ ডিসেম্বর:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সহযোগিতায় অংশিদারত্বমূলক উন্নয়ন প্রকল্প-২ (পিআরডিপি-২) এর আওতায় প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বুড়িপোতা ইউপি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিআরডিবি কর্মকর্তা মনিরুজ্জামান জোয়ার্দ্দার, আজাদুল ইসলাম, শরিফউদ্দিন, ইউপি সচিব সানোয়ার হোসেন, সদস্য আলমগীর হোসেন লাল্টু, আহসান হাবিব প্রমুখ।