মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ৬ আগস্ট:
জমিতে সেচ দেওয়ার সময় শ্যালোমেশিনের ফিতায় জড়িয়ে মারাত্নক আহত হয়েছে মেহেরপুরের বেলতলা পাড়া গ্রামের আব্দুল মান্নান(৩০) নামের এক চাষী। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে বলেন,আহত আব্দুল মান্নানের অবস্থা আশংকামুক্ত।
জানা যায়,আজ ৬ আগস্ট সকালের দিকে মেহেরপুরের বেলতলা পাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে আব্দুল মান্নান নিজ শ্যালোমেশিন চালু করার সময় কাঁধে থাকা গামছা মেশিনের ফিতায় জড়িয়ে যায়। ফিতায় জড়িয়ে সে মেশিনের ওপর ছিটকে পড়ে । রক্তাক্ত অবস্থায় মাঠের লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।