মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জুন :
মেহেরপুর শহরের বেড় পাড়ায় গাছে আম পাড়ার সময় ডাল ভেঙ্গে নিচে পড়ে গিয়ে মারাত্নক আহত হয়েছে জসিম(১২) নামের এক কিশোর । বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে বলেন,আহত জসিম দু’হাতে আঘাতপ্রাপ্ত হয়েছে। তার বাম ও ডান হাত ভেঙ্গে গেছে। তার সুস্থ হতে আরো বেশ কয়েকদিন সময় লাগবে।
আজ ৮ জুন মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বেড় পাড়ায় আফেল উর্দ্দীনের ছেলে জসিম(১২)প্রতিদিনের ন্যায় আম পাড়তে গাছে ওঠে। আম পাড়ার সময় গাছের ডাল ভেঙে সে গাছ থেকে নিচে পড়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।