মেহেরপুর নিউজ:
মেহেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে ফেলে রাখা বোমাটি এখন পর্যন্ত নিষ্ক্রিয় করা হয়নি। বৃহস্পতিবার সকালের দিকে কে বা কারা একটি ব্যাগে করে বোমা সাদৃশ্য বস্তু টি ফেলে রেখে যায়। ঘটনার পরপরই সেখানে পুলিশ অবস্থান নিলেও ঘটনার ২৪ ঘন্টা অতিবাহিত হয়েছে।
গতকাল রাতে এবং আজ সকালে র্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বোমা সাদৃশ্য বস্তুটি পরীক্ষা করার মত প্রয়োজনীয় সামগ্রী তাদের কাছে না থাকায় তারা ঘটনাস্থল পরিদর্শন করে স্থান ত্যাগ করেছেন।
ফলে সারা রাতে কিন্তু সেখানে উৎকণ্ঠার মধ্যে কেটে যায়। আজ শুক্রবার দিনের কোন একসময় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় দল পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে। বর্তমানে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে । দর্শনার্থীদের ভিড় বাড়ছে।