মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ আগস্ট:
মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের ভবনন্দপুর গ্রামে শ্রমিক ভাগাভাগি কে কেন্দ্র করে দু’ পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন, একই গ্রামের ইসমাইলের ছেলে ছইরুদ্দিন (৩৫), নুর মোহম্মদ এর ছেলে ইসমাইল (৫৫),আখের আলীর ছেলে আসাব (৪০)। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।হাসপাতালে কর্মরত ডাক্তার জানান, আহতদের অবস্থা আশংকা মুক্ত।
জানাগেছে, শুক্রবার সন্দ্ধযার দিকে ভবনন্দপুর গ্রামে ছইরুদিনের সাথে একই গ্রামের আসাবের সাথে কলা কাঁটা শ্রমিক ভাগাভাগি নিয়ে কথাকাটাকাটির এক পর্ষায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়। স্থানিয়রা তাদের কে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
শেষ খবর পাওয়া পষর্ন্ত জানাগেছে, আসাব বাদি হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা করেছে। যার মামলা নং ১২।