নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুর শেখ পাড়া ভোরের ছোঁয়া স্মৃতি সংঘ মাদক পাচার প্রতিরোধ, দূর্নিতি ও বাল্য বিবাহ প্রতিরোধ সমাবেশের আয়োজন করেছে।
শুক্রবার রাতে শেখ পাড়া ভোরের ছোঁয়া স্মৃতি সংঘ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভোরের ছোঁয়া স্মৃতি সংঘের সভাপতি মলিন খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. ইব্রাহিম শাহিন।
প্রধান বক্তা ছিলেন জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর থানা ওসি শাহ দারা, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম খোকন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নুর হোসেন খান, মেজবা উদ্দীন, ভোরের ছোঁয়া স্মৃতি সংঘের সম্পাদক ফারহাদ হোসেন, তাঁতী লীগের সম্পাদক জুয়েল রানা প্রমুখ।