মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০২ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের গৃহবধু ফেরদৌসি খাতুন হত্যার একমাত্র পলাতক আসামী আলামিনকে ঢাকা থেকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ ।
শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেরপুর সদর থানার এস আই গাজী ইকবাল সঙ্গীয় ফোর্স লোকমান ,ফারুক,শাজাহান ও রাজ্জাককে নিয়ে ঢাকার শহাবাগ এলাকার রাজাসন ( রাজার বাড়ি) সামনে ওৎ পেতে বসে থাকে । ওই সময় আলামিন রিক্সা চালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে। আজ শনিবার সকাল ১০ টার দিকে আলামিনকে নিয়ে মেহেরপুর সদর থানায় নিয়ে অবিযানিক দলটি।
তদন্তকারী কর্মকর্তা মেহেরপুর সদর থানার এস আই গাজী ইকবাল জানান,তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাজে ব্যবহৃত অস্ত্রটির সন্ধান চালানো হচ্ছে।
উলেখ্য,চলতি বছরের ১২ জুলাই বিকালের দিকে সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের মদনাডাঙ্গা গ্রামের বাড়িতে ছাদের পানি পড়াকে কেন্দ্র করে আলতাফ হোসেনের ছেলে আলামিন প্রতিবেশী কাউসারের স্ত্রী ফেরদৌসিকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ওই ঘটনায় ফেরদ্যেসির স্বামী কাউসার বাদি হয়ে মেহেরপুর সদর থানয় একটি মামলা দায়ের করেন। যার নং মামলা নং-১৮। এ ঘটনার পর থেকে আলামিন মেহেরপুর থেকে পালিয়ে ঢাকাতে রিক্সা চালিয়ে সেখানে অবস্থান করে।