মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ আগস্ট:
মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামে নির্মানাধীন বাড়ির ছাদ থেকে পা ফসকে পড়ে কাজল(৬) নামের এক শিশু মারাত্নক আহত হয়েছে। আহত কাজল বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে বলেন,আহত কাজলের অবস্থা আশংকামুক্ত। সে ভাল আছে।
আজ ১৮ আগস্ট বুধবার দুপুরের দিকে সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের ইসারুলের ছেলে কাজল মইয়ের সাহায়্যে নির্মানাধীন বাড়ির ছাদে উঠে। ছাদে উঠার পর ছাদ থেকে পা ফসকে পড়ে নিচে পড়ে যায়। আহত অবস্থায় বাড়ির লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়।