মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জুলাই :
মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামে এক সড়ক দূর্ঘটনায় কুতুবপুর ইউনিয়নের মেম্বর মেশকাত হোসেন (৪৫) মারাত্মক আহত হয়েছেন।আহত মেশকাত হোসেন মেহেরপুর জেনারের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, শুক্রবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মেম্বর কুলবাড়িয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে মেশকাত হোসেন মোটর সাইকেল যোগে শ্যামপুর যাবার পথে মদনাডাঙ্গার কাছে বিপরীতগামী এক সাইকেল আরোহীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।