মেহেরপুর সদর উপজেলার পুরাতন মদনাডাঙ্গা গ্রামে স্ত্রীর বিরুদ্ধে স্বামী অটোরিক্সা চালক আজিজুর (৪০) খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে স্ত্রী সেলিনা খাতুনকে (৩৬) আটক করেছে পুলিশ। নিহত আজিজুর একই গ্রামের ফজলুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুরাতন মদনাডাঙ্গা গ্রামের অটোরিক্সা চালক আজিজুর রহমানের সঙ্গে স্ত্রীর পারিবারিক কলৈহ চলে আসছিলো। স্ত্রীর ধারাণা আজিজুর প্রতিবেশী কারও সঙ্গে পরকিয়া সম্পর্কে লিপ্ত রয়েছে। এ সন্দেহে স্ত্রীর সঙ্গে আজিজুরের প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। শনিবার দিবাগত মধ্যরাতে হঠাৎ আজিজুরের চিৎকার শুনে প্রতিবেশী ও বাড়ির লোকজন আজিজুরকে উদ্ধারে ছুটে আসেন। এ সময় আজিজুরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। স্ত্রী সেলিনা খাতুন আজিজুরের মাথায় লাঠি দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছে বলে অভিযোগ আজিজুরের পরিবারের।
তবে স্ত্রীর দাবি, মোবাইল চার্জ দিতে গিয়ে খাটের উপর থেকে পড়ে যান আজিজুর। এতে তিনি মাথায় গুরতর আঘাত পান। তাকে হত্যা করা হয়নি।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ আহসান হাবীব জানান,স্বামী হত্যাকারী সন্দেহে আজ (রোববার) সকালে নিজ বাড়ি থেকে স্ত্রী সেলিনাকে আটক করা হয়েছে। তবে এটি হত্যাকান্ড নাকি অন্য কারণে মৃত্যু হয়েছে তা তদন্ত শেষে বোঝা যাবে?
