মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ অক্টোবর:
মেহেরপুরের মদনাডাঙ্গা গ্রামে জমিতে ঘাস কাটার প্রতিবাদ করায় শহীদুল ইসলাম (৩২) নামের এক ক্ষেত মালিককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে বলেন,আহত শহীদুলের অবস্থা আশংকামুক্ত।
জানা যায়,শুক্রবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নে মদনাডাঙ্গা গ্রামের মেছের আলীর ছেলে শহীদুলের জমিতে পার্শ্ববর্তী ধুসারপাড়া গ্রামের কয়েক ব্যক্তি ঘাস কাটছিলো। শহিদুল ইসলাম এর প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে তাকে কুপিয়ে জখম করে।