মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ আগস্ট:
মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে এক বাক প্রতিবন্ধিকে কুপিয়ে জখম করা হয়েছে। আজ বুধবার সকালে মহাজনপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে বাক প্রতিবন্ধি ওয়াফাকরুল হক আনন্দ (৩০) মহাজনপুর বাজারে দাড়িয়ে ছিল। এই সময় একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম তার উপর অতর্কিত হামলা চালায়।
এসময় শহিদুল ধারালো আস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ওয়াফাকরুল হক আনন্দকে রক্তাক্ত জখম করে । তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।