মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ আগস্ট:
মেহেরপুর-মুজিবনগর সড়কের মহাজনপুর ও কোমরপুরের মাঝামাঝি স্থানে আলগামন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কালাম নামের এক ইজিবাইকের যাত্রী আহত হয়েছে। আহত যাত্রী কালাম বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে জানান,আহত কালামের অবস্থা আশংকাজনক। তার পা ভেঙ্গে গেছে এবং শরীরের বিভিন্ন অংশ ক্ষত হয়েছে।
জানা যায়,আজ সোমবার বেলা ২ টার দিকে কোমরপুর গ্রামের মৃত গোলামের ছেলে কালাম(৪০) একটি ইজিবাইকের করে মহাজনপুর থেকে নিজ বাড়ি কোমরপুর ফিরছিল। ইজিবাইকটি মেহেরপুর-মুজিবনগর সড়কের মহাজনপুর ও কোমরপুরের মাঝামাঝি স্থানে পৌছালো অপরদিক থেকে আসা একটি আলগামন নিয়ন্ত্রন হারিয়ে সরাসরি ইজিবাইকের সাথে ধাক্কা মারে। এতে ইজিবাইকটি উল্টে যায় এবং কালাম মারাত্নক আহত হয়। পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়।