মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর মহাবিদ্যালয় নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভবনের নাম ফলক উন্মোচন করে নতুন ভবনের উদ্বোধন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নামফলক উন্মোচন করে মহাজনপুর মহাবিদ্যালয় নতুন ভবনের উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় সেখানে মোনাজাত করা হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি, মহাজনপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইদুর রহমান, মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলুসহ সরকারি-বেসরকারি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।