মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জুলাই :
মেহেরপুর মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে জোর পূর্বক জমি দখলে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার বিকেলের দিকে বাগোয়ান গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোশারফের একটি জমি তার সহোদর ভাই কবিছুদ্দিন নিজের দাবি করে এদিন বিকেলে কবিছুদ্দিনের নেতৃত্ব তার ছেলে মিঠু ও আশরাফসহ কয়েকজন ভাড়াটিয়া নিয়ে জমি দখল করতে যায়। ওই সময় মোশারফ তার ভাই সেলিম রেজা ও কামাল বাধা দিতে গেলে প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
আহত মোশারফ, সেলিম রেজা ও কামালউদ্দিনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের ৩ জনের অবস্থা আশংকা জনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।