মো আবু আক্তার:
আজ রোববার শান্তি-শৃংখল পরিবেশে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ৪ টি ইউনিয়নের ইউপি নির্বাচনের মোট ৩৮ টি কেন্দ্রের ১৭৪ টি বুথে একযোগে ভোট গ্রহন শুরু হয়েছে। সকাল ৮ টায় শুরু হওয়া ভোট গ্রহন একটানা বিকেল ৪ টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস। দীর্ঘ প্রায় ৮ বছর পর অনুষ্ঠিত ওই নির্বাচনে উপজেলার মোট ৬৫ হাজার ৮ জন ভোটার মোট ৪ টি ইউরিয়নে ৪ জন চেয়ারম্যান, ১২ জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ৩৬ জন ওয়ার্ড সদস্য নির্বাচিত করবেন। ওই সব পদ লাভের জন্য চেয়ারম্যান পদে ১৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৬ জন এবং ওয়ার্ড সদস্য পদে ১৪৪ জন প্রতিদ্বন্দিতা করছেন।
এদিকে সরেজমিনে ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে,কেন্দ্র গুলিতে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি অনেক বেশি। পুরুষ ও মহিলা ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রে কেন্দ্র অবস্থান সহ প্রতিনিয়ত টহল চালিয়ে যাচ্ছে।