মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জানুয়ারী:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
আজ বুধবার দুপুর ১২ টার দিকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুলের বাসভবন প্রাঙ্গনে মুজিনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল। বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, মুজিবনগরের মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইউব হোসেন, অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন প্রমুখ। অনুষ্ঠানে মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ নবনির্বাচত সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুলকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান।