মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণ গণনা উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শনিবার দুপুরের দিকে এ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা টি মুজিবনগর উপজেলা পরিষদ থেকে শুরু হয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা অন্যদের মধ্যে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু, ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন, মফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।