মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ মার্চ:
মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামে অভিযান চালিয়ে একটি শাটারগান উদ্ধার করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা ।
র্যাব জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গাংনী উপজেলার মাইলমারী গ্রামে অভিযান চালায়।
এ সময় গ্রামের আব্দুল আওয়ালের বাড়ির সামনের পাকা রাস্তায় মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা একটি শাটারগান উদ্ধার করা হয়।
অপরদিকে মঙ্গলবার মধ্যেরাতে গাংনী উপজেলার বামুন্দি পশ্চিম পাড়া থেকে ১টি সাটারগান ও দুই রাউন্ড গুলি সহ শামিম (কালু)নামের এক সন্ত্রাসি কে আটক করে বামুন্দি ক্যাম্প পুলিশ।
বামুন্দি ক্যাম্প ইনর্চাজ এস আই ওসমান জানান গোপন সংবাদের ভিক্তিতে বামুন্দি পশ্চিম পাড়ার জয়নাল আবেদীনের ছেলে শামিম (কালু)’র বাড়িতে অভিযান চালিয়ে তার বসত ঘর থেকে একটি সাটারগান ও দুই রাউন্ড গুলি সহ তাকে আটক করা হয়। আটককৃত কালু এলাকার একজন চিন্থিত সন্ত্রাসি তার নামে গাংনী থানায় একাধিক অভিযোগ রয়েছে বলে জানান । আটককৃত সন্ত্রাসি কালুকে আদালতের মাধ্যেমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।