মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ আগস্ট:
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাজিব নামে এক স্কুল ছাত্র আহত হয়েছে।বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের দায়িত্বরত ডাক্তার মেহেরপুর নিউজকে বলেন,রাজিবের অবস্থা আশংকামুক্ত।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোনাখালি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র রাজিব তাদের একটি কাঁঠাল গাছে পাতা পাড়তে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়।