মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ আগষ্ট:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের সজিব ২ নামের এক শিশু বিষপান করেছে। শনিবার সকালের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, যতারপুর গ্রামের নাজমুলের ছেলে সজিব ঘরে খেলা করার সময় চৌকির নিচে বোতলে রাখা বিষ পান করে। পরে তার চিৎকারে তার পিতা মাতা ছুটে এসে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।