মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ মার্চ:
মেহেরপুরের যাদবপুর আকড়া পাড়ায় র্যাবের হাতে ১ কেজি গাঁজা সহ আটক নুরুননাহার নামক এক মহিলা মাদক ব্যবসায়ীকে এক বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক অবিদিয় মার্ডি ঘটনাস্থলে উপস্থিত হয়ে এর রায় প্রদান করেন। পুলিশ কারাদন্ডপ্রাপ্ত আসামী নুরননাহার বেগমকে জেল হাজতে পাঠিয়েছে।
র্যাবের অপারেশন কর্মকর্তা এস আই বাবুল জানান,আটক নুরননাহার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে র্যাব ও পুলিশের কাছে একাধিক অভিযোগ রয়েছে।
আজ বুধবার সকাল ১০ টার দিকে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের আকড়া পাড়ায় অভিযান চালায়। র্যাব সদস্যরা গ্রামের দুখু বাঁশিয়ালার স্ত্রী মাদক ব্যবাসায়ী নুরুননাহার বেগমকে ১ কেজি গাঁজা সহ আটক করে। পরে সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক অবির্দিয় মার্ডি ঘটনাস্থলে পৌছে এবং গাঁজা রাখার অপরাধে ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে।