সাইদ হোসেন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ ফেব্রুয়ারী:
মেহেরপুর-মহাজনপুর সড়কের রাইপুর গ্রামের বেলতলা নামক স্থানে ইট বহনকারী একটি পাওয়ার ট্রিলারে চাঁপা পড়ে মারা গেছে রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী আলমিনা সুমি। মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর সকাল ৯ টার দিকে তার মৃত্যু হয়।
আজ বৃহস্পতিবার সকালে অমর একুশে উপলক্ষে রাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে প্রভাত ফেরীতে এ দূঘূটনা ঘটে। ছাত্রী মৃত্যুর ঘটনায় বিদ্যালয়ে ২ দিনের শোক পালন কর্মসূচী দেয়া হয়েছে। বিদ্যালয় প্রঙ্গনে জাতীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে আরোও ২ জন স্কুল ছাত্রী। তারা হলো রাইপুর গ্রামের মনিরুল ইসলামের মেয়ে ৬ষ্ঠ শেণীর ছাত্রী পিংকি এবং খন্কারপাড়ার নুর মহাম্মদের ছেলে ৩য় শ্রেণীর ছাত্রী ঝর্না। ঘাতক চালক পলাতক রয়েছে।
এদিকে উত্তেজিত জনতা ঘাতক ট্রিলারের সাথে থাকা ২ শ্রমিককে আটক করা সহ দু’টি ট্রিলারে আগুন লাগিয়ে দেয় এবং সড়ক ব্যারিকেড দিয়ে রাখে। মেহেরপুর ফায়ার সার্ভিসের টিম আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে পৌছিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আটক ২ জনকে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে জনতা। তারা হলো মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের ফরিদ সর্দারের ছেলে আলমগীর সর্দার এবং বারেক আলীর ছেলে মাসুম বিল্লাহ।আটককৃতরা বর্তমানে মেহেরপুর সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে বলেন,বুকে ও মাথায় আঘাত পাওয়ায় রোগীকে বাঁচানো সম্ভব হয়নি।
রাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নারগীছ পারভিন জানান,ছাত্রী মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত।এছাড়া ২দিনের শোক পালন কর্মসূচী পালন করছি।
জানা যায়,আজ বৃহস্পতিবার সকালে ২১ ফেব্রুয়ারীর র্যালি করার সময় পিছন দিক থেকে কোমরপুরের বি এম বিকে ব্রিকসের ইট বোঝায় একটি পাওয়ার ট্রিলার সজোরে তাকে ধাক্কা মারে। ছিটকে পাওয়ার টিলারের নিচে পড়ে যায় খন্দকার পাড়া গ্রামের ওহাব আলীর মেয়ে ৫ম শ্রেণীর ছাত্রী আলমিনা সুমি। পাওয়ার টিলারটি তার বুকের ওপর দিয়ে চলে যায়।তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা