মেহেরপুর নিউজ:
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর নামক স্থানে আলগামন উল্টে ওয়াজেদ আলী (৪৫), রহন(৪২) ও মহিদুল (৪৫) নামের ৩ জন আহত হয়েছে। তাদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহত ওয়াজেদ আলী মেহেরপুর সদর উপজেলা ময়ামারি গ্রামের আকছেদ আলীর ছেলে, রহন একই গ্রামের সুরাপ আলীর ছেলে এবং মহিদুল ইংরেজ আলীর ছেলে। জানাগেছে ওয়াজেদ আলী তার আলগামন নিয়ে দুই সঙ্গীর সাথে বারাদি যাবার সময় রাজনগর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে চালকসহ তিনজন আহত হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে