
মহিলা জামায়াতের বিক্ষোভ
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ ডিসেম্বর:
একতরফা নির্বাচনের তফশিল ঘোষনা,সরকারের বিরুদ্ধে জুলুম নির্যাতনের অভিযোগ এবং শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ২য় দফার ১৩১ ঘন্টা অবরোধের ৫ম দিনের শুরুতে মেহেরপুরের রাজনগরে অবরোধ করেছে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। রাস্তায় গাছ কেটে,আগুন জ্বালিয়ে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে।মহিলা জামায়াতের একটি দলও আজকের অবরোধে অংশ নিয়েছে।

সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ
আজ মঙ্গলবার ভোরে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর এলাকায় জামায়াতের খুলনা বিভাগীয় আঞ্চলিক প্রধান আব্দুল মতিন,জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী ফরুক হোসেন,সহকারী সেক্রেটারী তারিক মো: সাইফুল ইসলাম,জামায়াত নেতা আব্দুল জব্বার,জামায়াতের পিরোজপুর ইউপি অঅমির আলামিন হোসেন,সদর উপজেলা পূর্ব সভাপতি আব্দুর রহিম,জামায়াত নেতা মহাসিন আলী,জয়নাল আবেদীনের নেতৃত্বে সড়কে লাঠি শোটা নিয়ে,আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের খুলনা বিভাগীয় আঞ্চলিক প্রধান আব্দুল মতিন। উল্লেখ্য,বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা প্রতিটি আন্দোলনই ১ম থেকে পালন করে আসছে এখানকার নেতাকর্মীরা।