মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ মার্চ:
মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে মাদক বেচাকেনা করার সময় ১০ বোতল ফেন্সিডিল সহ রহমান নামের এক চিন্থিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। আটককৃত রহমান বর্তমানে মেহেরপুর সদর থানা পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জানান,আটক রহমান পুলিশের তালিকাভূক্ত একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আজ শুক্রবার সন্দ্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা ডিবি পুলিশ মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে অভিযান চালায়। পুলিশ মাদক বেঁচাকেনার সময় বাড়ির পাশ থেকে ১০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী রহমানকে হাতেনাতে আটক করে।